1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু ‎​

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত
৭৮

‎​

‎​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
‎লালমনিরহাট জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের ক্যাম্পেইনে জেলাজুড়ে মোট ২ লক্ষ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


‎​এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮০০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮৯ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১ হাজার ১২৫টি কেন্দ্রে ২ হাজার ২৫০ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

‎সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।


‎​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংআপডেট নিউজদিকবৃন্দ।


‎​সভায় বক্তারা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সকল অভিভাবককে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

আগামী ২৮ জুন রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তজেলার ১ হাজার ১২৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর