1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় বিশিষ্ট শিক্ষক খায়রুল ইসলাম কাজলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৮ বার পঠিত
৭০

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার ফাপড় ইউনিয়নের কানাড় গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও জনপ্রিয় প্রাইভেট শিক্ষক খায়রুল ইসলাম কাজল ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত দেড়টায় কানাড় গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, খায়রুল ইসলাম কাজলের পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলায়। তবে দীর্ঘ ২৫-৩০ বছর আগে বগুড়ার কানাড় গ্রামে বিয়ে করে তিনি সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

পেশা হিসেবে তিনি প্রাইভেট শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন। গত দুই দশক ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে তিনি এলাকার শত শত শিক্ষার্থীকে আলো ছড়িয়েছেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাড় গ্রামসহ পুরো ফাপড় ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। গভীর রাতেও তার বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে প্রতিবেশী ও গুণগ্রাহীরা ভিড় করেন।

​এলাকাবাসী জানান, শিক্ষক খায়রুল ইসলাম কাজল শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং একজন অত্যন্ত নম্র, ভদ্র ও নিষ্ঠাবান মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার এই চলে যাওয়া স্থানীয় শিক্ষার ক্ষেত্রে এবং সমাজে এক অপূরণীয় ক্ষতি। মরহুমের জানাজার নামাজ বাদ আসার অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি দ্বীন প্রতিষ্ঠার কাজে হেযবুত তাওহীদ এর সঙ্গে ঐক্যবদ্ধ  হয়েছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর