1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্ততি আদমদীঘিতে ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত
৯৭

 

স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে এবং নাশকতা, যানবাহনে হামলা সহ নানা ধরণের অপরাধ কর্মকান্ডমুলক কার্যক্রম করার প্রস্ততি নিতে একত্রিত হওয়ার চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাকিব আল হাসান (২৬) কে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।

 

গত রোববার (২১ জুন) সন্ধ্যায় তাকে আদমদীঘি সদরের তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পিছন তাকে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান আদমদীঘি সদর ইউপির তালশন গ্রামের ওসমান আলী খন্দকারের ছেলে। সে আওয়ামীলীগের আমলে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

 

আদমদীঘি থানা পুলিশ জানায়, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মি জড়ো করে।

 

এরপর তারা আদমদীঘি থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করিয়া দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে।

 

এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে ফোর্সসহ গত রেবাবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেপ্তার করা হয়েছে।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় সাকিব আল হাসানসহ প্রায় ৩০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে পরদিন গত সোমবার (২২জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর