1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত
৮৭

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহি কমিটির (রাজশাহী ও রংপুর) বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক, আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি জেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান খন্দকার মধু নিজেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদমদীঘি সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়রম্যান প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে এই মতবিনিময় করেন।

 

গত বুধবার (২৪জুন) দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুছ মন্ডল, উপজেলা যুবদলের সদস্য নয়ন মন্ডল, যুবদল নেতা ফরহাদ হোসেন ও শ্রমিকদল নেতা শহিদ হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

 

কামরুল হাসান খন্দকার মধু বলেন, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী হিসাবে গনসংযেগ চালাচ্ছি। তবে দলীয় সিদ্ধান্তে যাকে প্রার্থী হিসাবে ঘোষনা দিবে তা মেনে নেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর