1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত
৭২

‎​


লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলিম উদ্দিন (২৬) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।


​গ্রেফতারকৃত আলিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ী চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদরাসার শিক্ষক বলে জানা গেছে।


‎​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গতকাল সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষক আলিম উদ্দিন প্রবেশ করেন।

 

একপর্যায়ে ওই গৃহবধূকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা আদিতমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়।


‎​এদিকে ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবার সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে তিনি নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রুজু করেন।


‎​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পর আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এছাড়া ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর