রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোডাউন
বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
প্রকাশের সময় :
বুধবার, ২৪ জুন, ২০২৬
৪৮
বার পঠিত
রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোডাউন
রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর যুবদলের প্রতিবাদ মিছিল ও মোটোরসাইকেল শোডাউন অনুচিত হয়েছে। রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি এই স্লোগানকে সামনে রেখে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ মিছিল ও শোডাউন করেছে নওগাঁর রাণীনগর উপজেলা যুবদল। কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১১টার নাগাদ রাণীনগর সদর ইউনিয়ন পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। রাণীনগর উপজেলা বিএনপি যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বের হয়ে উপজেলা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে দলটির পক্ষ থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা...
৬৩
রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর যুবদলের প্রতিবাদ মিছিল ও মোটোরসাইকেল শোডাউন অনুচিত হয়েছে। রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি এই স্লোগানকে সামনে রেখে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ মিছিল ও শোডাউন করেছে নওগাঁর রাণীনগর উপজেলা যুবদল।
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১১টার নাগাদ রাণীনগর সদর ইউনিয়ন পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়।
রাণীনগর উপজেলা বিএনপি যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বের হয়ে উপজেলা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
প্রদক্ষিণ শেষে দলটির পক্ষ থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়।বহরটি রাণীনগর সদর ও পার্শ্ববর্তী কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শোডাউন শেষে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবাদ মিছিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাণীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু।উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস এবং যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল,সদস্য সচিব নওশাদুজ্জামান নাওশাদ এবং মিরাট ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি রিফাত।
উপজেলা মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি টনি ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন।এছাড়াও মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
বক্তারা দেশে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ বজায় রাখার এবং যেকোনো ধরনের অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।