1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

কাহালুর মালঞ্চায় রাস্তা মেরামত ও গাইড ওয়াল নির্মাণ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত
৭০
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও আসন্ন বর্ষা মৌসুমে জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে জোর কদমে এগিয়ে চলছে রাস্তা মেরামত ও গাইড ওয়াল নির্মাণের কাজ।
​২৪ জুন (মঙ্গলবার ) মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর বাঘারপুকুর এলাকায় চলমান সাইড গাইড ওয়াল নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে টেকসইভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
​পরিদর্শন শেষে চেয়ারম্যান নেছার উদ্দিন জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, বর্ষা মৌসুমে এই এলাকার রাস্তাঘাট যাতে ভেঙে না যায় এবং সাধারণ মানুষকে যেন কোনো প্রকার দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্যই আগাম এই সাইড গাইড ওয়াল নির্মাণ ও রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রামীণ এই সড়কগুলোর উন্নয়ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই ইন্দুখুর ও বাঘারপিকুর এলাকার রাস্তাগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ত এবং যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো।
চেয়ারম্যান নিজে এসে কাজের তদারকি করায় এবং টেকসই গাইড ওয়াল নির্মাণ করায় তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট। এই কাজের মাধ্যমে আসন্ন বর্ষায় তারা কাদা ও ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন বলে আশা প্রকাশ করেন।পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর