1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

ভারতের কাছে হারলো বাংলাদেশ ৩-০ গোলে

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত
৮০

অনলাইন সংস্করণ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে পাত্তাই পেল না বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ লাল-সবুজের প্রতিনিধিদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লু টাইগ্রেসরা। এই হারে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে যেতে হচ্ছে পিটার বাটলারের শিষ্যদের। যেখানে ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী নেপালের।

ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে গোলপোস্টের একদম সামনে পাওয়া সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ড আনিকা। শুরুর ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিক ভারত। ১২ মিনিটে ম্যাচের প্রথম কর্নার আদায় করার পর ২৬ মিনিটে আরও একবার বাংলাদেশের রক্ষণভাগে কাঁপন ধরায় তারা। কর্নার থেকে আসা ক্রসে ভারতের পিয়ারি অরক্ষিত অবস্থায় হেড করলেও বল গোলপোস্টে রাখতে পারেননি।

কিক অফের একটু পরই আচমকা সুযোগ এলো আনিকা রানিয়া সিদ্দিকীর সামনে। কিন্তু গোলকিপার বরাবর শট নিয়ে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এরপর সময় যত গড়িয়েছে, বাংলাদেশের আধিপত্য তত কমেছে। প্রথমার্ধে কোহাতি কিসকুর ভুলের সুযোগে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে সুরমা জান্নাতের ঝুঁকিপূর্ণ চার্জে পাওয়া পেনাল্টি থেকেও গোল করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রোববার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।দিনের অন্য ম্যাচে একই মাঠে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে নেপাল। অন্যদিকে ‘এ’ গ্রুপের রানারআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটান। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার ভারত মুখোমুখি হবে ভুটানের। অন্য সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর