1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৬৪

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে “দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চ’ড়ান্ত পর্বে পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন আর কামতা এসএন উচ্চ বিদ্যালয় রানার আপ স্থান অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে আইমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

 

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এছাড়া প্রতিযোগিতার বিচারক এ্যাড. ড. আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, অনিত কুমার প্রামাণিক, সমন্বয়ক প্রভাষক রোকসানা পারভীন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অতিথি বলেন দুর্নীতি মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আজকের শিক্ষার্থীদের দুর্নীতি সম্পর্কে সচেতন করার কোন বিকল্প নেই। তাই এই ধরণের আয়োজন আগামী প্রজন্মকে দুর্নীতি সম্পর্কে সচেতন করতে পাথেয় হিসেবে কাজ করবে। আগামীতেও এই ধরণের আয়োজন আরো বেশি বেশি করার আহ্বান জানান তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর