1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে ৩৭৯০ জন কৃষক পেলেন বিনামুল্যে ধান সবজি বীজ ও সার বিতরণ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত
৭০

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে চলতি অর্খ বছরে খরিপ কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ৩ হাজার ৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে রোপা আমন ধান, শাকসবজি. মরিচ, পেঁয়াজ বীজ ও লেবু গাছের চারা ও এবং সার পেলেন।

 

গত বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে এই ধান বীজ ও সার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক বিতরনী সভা আদমদীঘি উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও কৃষি স¤প্রসারণ অফিসার মো: সজল ইসলামের সঞ্চালনায় কৃষি সামগ্রী বিতরনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার বেনজীর আহমেদ, সিনিয়র মৎস্য মৎস্য অফিসার নাহিদ হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার প্রমুখ।

উল্লেখ্য : অত্র উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে পর্য্যাক্রমে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৭৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান, মরিচ পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী ও সার বিতরণ করা হয়।

 

এরমধ্যে ২হাজার ৪শ কৃষকের মাঝে রোপা আমন ধানের সার ও বীজ, ১হাজার ২শ কৃষকের মাঝে শাকসবজি (উফশী ও হাইব্রিড) বীজ ও সার, ৪০ জন কৃষককে লেবুচারা ও জৈব সার, ১শ জন কৃষককে হাইব্রিড মরিচ বীজ ও সার এবং ৫০জন কৃষককে গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর