1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত
১৪১

অনলাইন সংরক্ষণ : রাজধানীর শাহবাগ এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ না থাকায় উদ্বিগ্ন স্বজনরা ফ্ল্যাটে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার (২৬ জুন) বিকেলে আজিজ সুপার মার্কেট-সংলগ্ন একটি ১৪ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারাহ ফোরদৌস দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। গত কয়েক দিন ধরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় এবং কোনোভাবেই যোগাযোগ সম্ভব না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

একাধিকবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে তারা ঢাকায় এসে ফ্ল্যাটে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারাহ ফোরদৌস খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি ৩৯তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে রেসিডেন্ট হিসেবে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর