1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরের ২১৬১৪ জন শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৫৫ বার পঠিত
১৮৭

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি : “ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আগামী ২৮ জুন (রবিবার) সারা দেশের নির্দিষ্ট বয়সের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

 

সেই ক্যাম্পেইনে নওগাঁর রাণীনগরের ১২-৫৯ মাস বয়সী ১৯৪৫৩জন শিশুকে লাল ও ৬-১১মাস বয়সী শিশুদের নীল রং-এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যেই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন অংকুর।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন অংকুর জানান ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লে• প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের সকল ইপিআই টিকাদান কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এছাড়া যদি কোন শিশু বাদ পড়ে যায় তাহলে অভিভাবকরা স্থায়ী টিকাদান কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লে• এসে এই ক্যাপসুল খাওয়াতে পারবেন। যেহেতু একটি ক্যাপসুল শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা, স্বাভাবিক দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেহেতু শিশুকে এই ক্যাপসুল গুরুত্বসহকারে খাওয়ানোর বিষয়ে প্রতিটি অভিভাবককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু রাতকানা রোগকে প্রতিরোধ করে না এটি শিশুদের হামরুবেলা রোগকেও প্রতিরোধ করে। তাই সরকার দেশের শিশুদের রাতকানা, হামরুবেলা ও অন্যান্য রোগ থেকে বাঁচাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

সরকারের সেই সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগকে সার্বিক সহযোগিতা প্রদান করার মাধ্যমে ইতোমধ্যই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

এছাড়া প্রচার-প্রচারণার কাজও চলমান রাখা হয়েছে। নির্দিষ্ট বয়সের একটি শিশুও যেন ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেই বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ বদ্ধ পরিকর। উপজেলার সকল অভিভাবকদের সার্বিক সহযোগিতা নিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর