1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

যেসব কারণে আলোচনায় এডিসি মাসুদ রানা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত
১২১

অনলাইন সংরক্ষণ 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ডডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়।


​সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে একাধিক তথ্যবহুল পোস্ট দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এডিসি মাসুদ রানাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে সম্বোধন করতে দেখা যায়।

​সাংবাদিক জাওয়াদ নির্ঝরের অভিযোগ, শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘মা’ সম্বোধন করা এবং তার জন্য নোবেল পুরস্কার কামনা করার মতো অতি-আওয়ামী লীগ ঘনিষ্ঠ ভূমিকার পরও তিনি ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। এই স্পর্শকাতর পদে বসে তিনি পুলিশের অভ্যন্তরীণ ও গোপন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচার করছিলেন বলেও অভিযোগ ওঠে।

​আন্দোলন দমনে ভূমিকা: এর আগে ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত থাকাকালে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে বিতর্কিত ভূমিকা রাখা এবং গত জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনেও তার সক্রিয় ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা চলছিল।এসব নানামুখী বিতর্কের রেশ কাটতে না কাটতেই অবশেষে ডিএমপি কমিশনারের দপ্তর থেকে এই বিতর্কিত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর