1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

নাজমুল হক নাহিদ, আত্রাই নওগাঁ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০২ বার পঠিত
১৪৬
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক অবিবাহিত প্রতিবন্ধী বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।
আজ শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন নদীর ধার থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলীমুদ্দীন পার্শ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর ঘোষ পাড়া গ্রামের মৃত দুখুর মিঞার ছেলে। তিনি অবিবাহিত এবং মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা শবদুলের বাড়ির পাশে আত্রাই নদীর ধার দিয়ে আলী নামের এক যুবক হেঁটে যাচ্ছিলেন।
এ সময় তিনি নদীতে একটি লাশ ভাসতে দেখে জানাজানি করেন। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়। পরে বিষয়টি আত্রাই থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরবর্তীতে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করা হয়।
​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় পাওয়া গেছে, তিনি মান্দা উপজেলার বাসিন্দা। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর