1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে মোটরসাইকেল আরোহীকে পথরোধ করে যুবকে ছুরিকাঘাত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৩৫ বার পঠিত
৪৩

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন দুই আরোহী। এ সময় মোঃ আব্দুল খালেক (৪০) নামের এক মোটরসাইকেল চালককে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে তাঁর ব্যবহৃত ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​সোমবার রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় রাণীনগর থানাধীন ৬নং কালিগ্রাম ইউনিয়নের রঞ্জনিয়া গ্রামস্থ পাকা মেইন রাস্তার ওপর এই ঘটনা ঘটে।আহত আব্দুল খালেক খাগড়া গ্রামের মোঃ সিরাজুল মন্ডলের ছেলে।

তাঁর সাথে থাকা অপর আরোহী একই গ্রামের মৃত শাহাদতের ছেলে মোঃ সাহাবুল (৩২)
​স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে গত রাতে আব্দুল খালেক ও সাহাবুল খানপুকুর এলাকা থেকে বেলঘড়িয়া হয়ে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম খাগড়ায় ফিরছিলেন। পথিমধ্যে রঞ্জনিয়া গ্রামের সামনের পাকা মেইন রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি তাঁদের পথরোধ করে। দুর্বৃত্তরা জোরজবর দস্তিমূলক ভাবে আব্দুল খালেকের ব্যবহৃত লাল-কালো রঙের ‘নওগাঁ হ-১৩-২৬৭৩’ নম্বরের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক আব্দুল খালেক বাধা দিলে দুর্বৃত্তকারীরা ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে।

​পরে খবর পেয়ে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় আব্দুল খালেককে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল জানায় এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর