1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ার সোনাতলা দিগদাইড়ে দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে সরকারি জিআর চাল বিতরণ

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৪ বার পঠিত
১৩৬
রায়হানুল ইসলাম, জেলা প্রতিনিধি বগুড়া : বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে সরকারি জিআর (general relief) চাল বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের আয়োজনে মোট ৩০০টি সুবিধাভোগী পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে এই চাল প্রদান করা হয়। মঙ্গলবার (৩০ জুন ) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুলু।
​চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রেজওয়ানুর রহমান, হিসাব সহকারী রাসেল মাহমুদ, ইউপি সদস্য একেএম মোনারুল হক এবং মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​চাল বিতরণকালে চেয়ারম্যান শহিদুল হক টুলু বলেন, বর্তমান সরকার সবসময়ই গরিব ও অসহায় মানুষের পাশে আছে। সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগীদের হাতে আমরা চাল পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
​বিনামূল্যে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সুবিধাভোগীরা। তারা জানান, বর্তমান বাজারে চালের ঊর্ধ্বগতির সময়ে সরকারি এই সহায়তা তাদের সংসারে অনেকটাই স্বস্তি দেবে। সম্পূর্ণ স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চাল বিতরণ করায় তারা স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর