1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় কুকুরকে বার্মিজ চাকু দিয়ে নৃশংস আঘাত, অভিযুক্ত গ্রেপ্তার

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত
৮৬

 

রায়হানুল ইসলাম, ​বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া শহরে এক নির্মম ও কলঙ্কজনক নিষ্ঠুরতার শিকার হয়েছে একটি নিরীহ কুকুর। শুধুমাত্র খামারের সামনে ঘেউ ঘেউ করার ‘অপরাধে’ একটি কুকুরকে বার্মিজ চাকু দিয়ে নৃশংসভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ড্রেনে ফেলে দেওয়া হয়।

 

তবে মানুষের তৈরি এই নিষ্ঠুরতার বিপরীতে অনন্য মানবিকতার নজির স্থাপন করেছে স্থানীয় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও জেলা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের একটি মুরগির খামারের সামনে ঘেউ ঘেউ করায় ক্ষিপ্ত হয়ে কুকুরটির ওপর চড়াও হয় স্বপন মিয়া নামের এক ব্যক্তি।

 

সে ধারালো বার্মিজ চাকু দিয়ে কুকুরটিকে উপুর্যপরি আঘাত করে গুরুতর জখম করে এবং রক্তাক্ত অবস্থায় একটি ড্রেনে ফেলে রেখে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ‘অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ বগুড়া জেলা শাখার সদস্য এমরান হোসেন।

 

তিনি মুমূর্ষু কুকুরটিকে ড্রেন থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত কুকুরটিকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসে জেলা প্রাণিসম্পদ বিভাগ। প্রাণিসম্পদ বিভাগের একটি দক্ষ চিকিৎসক দল দ্রুত কুকুরটির শরীরে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

 

চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে, তবে আঘাত গভীর হওয়ায় অবলা প্রাণীটি এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। তাকে বাঁচিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

 

​একটি প্রাণীরও যে মানুষের মতোই ব্যথা ও কষ্ট অনুভব করার ক্ষমতা আছে, তা আমাদের ভুলে গেলে চলবে না। পৃথিবীর বুকে প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। অবলা ও নিরীহ প্রাণীর ওপর এমন অমানুষিক নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
সচেতন মহলের প্রতিক্রিয়া।

 

​ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করলে বিষয়টি বগুড়ার পুলিশ সুপার মহোদয়ের নজরে আসে। তিনি ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং জড়িত ‘মানুষরূপী অমানুষটিকে’ অবিলম্বে গ্রেফতারের জন্য তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন।

​পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে দ্রুত মাঠে নামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অপরাধ দমনে তাদের চিরচেনা তৎপরতায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত রক্তমাখা বার্মিজ চাকুটিও উদ্ধার করে পুলিশ।

 

​অমানবিক এই ঘটনার পর বগুড়া জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগের এমন দ্রুত এবং মানবিক পদক্ষেপে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পুলিশ প্রশাসন এবং অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। এই ঘটনা পশুপ্রেমীদের মনে আশা জাগিয়েছে যে, অবলা প্রাণীদের ওপর নির্যাতন করেও পার পাওয়ার দিন এবার শেষ হতে চলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর