1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদিতমারী থানার আলোচিত নন্দিনী হত্যা মামলা, ৩ নম্বর আসামি মমতা রানী গ্রেফতার, জেলহাজতে প্রেরণ

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত
১০৩

 



জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার তিন নম্বর আসামি শ্রীমতি মমতা রানীকে গ্রেফতার করেছে পুলিশ।


‎মঙ্গলবার (৩০ জুন) দুপুরের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব সজিব।


‎​এর আগে, গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশের একটি বিশেষ দল লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কালিরপাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


‎গ্রেফতারকৃত মমতা রানী ওই মামলার প্রধান আসামি বিধান চন্দ্রের মা এবং ফলিমারী গ্রামের রঞ্জিত চন্দ্রের স্ত্রী।‎​ আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব সজিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর ছিল।

 

গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ‎​উল্লেখ্য, গত ১৬ জুন আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় নন্দিনী নামের ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয় এবং ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শিশু নন্দিনী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং মামলার প্রধান আসামি বিধান চন্দ্র গ্রেফতার করে পুলিশ।

 

ওইদিনই বিধান বাবা রঞ্জিত চন্দ্রকেও গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ মমতা রানী গ্রেফতার হওয়ায় এই মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান তিন আসামিকে আইনের আওতায় আনল পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর