1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ছাত্রীর মোবাইল ফোনে চ্যাটিং মাদরাসা শিক্ষককে ধোলায় দিয়ে পুলিশে সোর্পদ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮৩১ বার পঠিত
৮৬৩

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখেলী মাদরাসার সহকারি মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান ৯ম শ্রেনির এক ছাত্রীকে মোবাইল ফোনে দেখা করাসহ নানা ভাবে চ্যাটিংয়ে ম্যাসেজ করা সংক্রান্ত ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে গনধোলায় দিয়ে পুলিশে সোর্পদ এবং মাদরাসা সুপার মাওলানা রহমতুল্যাহ জনতার রোষানল থেকে রক্ষা করে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন পুলিশ।

 

গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় আদমদীঘির উপজেলার নসরতপুর ইউপির ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখেলী মাদরাসায় এ ঘটনা ঘটে। সহকারি মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান (৩৮) উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে রয়েছে।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির উপজেলার নসরতপুর ইউপির ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয় দাখেলী মাদরাসার সহকারি মৌলভী শিক্ষক মাহমুদ হাসান বেশ কিছুদিন যাবত একই মাদরাসার ৯ম শ্রেনির এক ছাত্রীর মোবাইল ফোনে তার সাথে একা দেখা করতে বলাসহ নানা কথা লিখে ম্যাসেজের মাধ্যমে চ্যাটিং করে আসছিল।

 

বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকদের জানালে ঘটনাটি ছড়িয়ে পড়ে। এরপর থেকে ছাত্রীর স্বজন ও স্থানীয় লোকজন শিক্ষকের গতিবিধির প্রতি লক্ষ্য রাখেন। গতকাল মঙ্গলবার সকালে মৌলভী শিক্ষক মাহমুল হাসান মাদরাসায় এলে ছাত্রীর স্বজন ও স্থানীয়রা তাকে মোবাইল ফোনে ছাত্রীকে চ্যাটিং বিষয়ে জানতে চাইলে সে অকপটে স্বীকার করে।

 

বিকেল ৪টায় বিদ্যালয় চত্বরে জনতা ক্ষিপ্ত হয়ে মাদরাসা ঘেরাও করে শিক্ষককে অবরুদ্ধ করে রেখে থানায় খবর দেন। পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৌলভী শিক্ষক মাহমুল হাসানকে আটক করে। এসময় উত্তেজিত ও বিক্ষিপ্ত জনতা পুলিশের উপস্থিতিতেই সহকারি মৌলভী মাহমুদুল হাসানকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন।

 

মাদরাসা সুপার মাদরাসা সুপার মাওলানা রহমতুল্যাহ অভিযুক্ত শিক্ষককে পুলিশে সোর্পদ ঘটনা নিশ্চিত করে বলেন. বিষয়টি আজই জেনেছি। শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আগেই এ অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর