1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রুবেল সভাপতি : নজরুল সম্পাদক  নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের কমিটির অভিষেক ও শপথ গ্রহণ 

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৭ বার পঠিত
১৪৮
রায়হানুল ইসলাম,  বগুড়া জেলা প্রতিনিধি :বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত ২৪ সদস্যের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ রুবেল (দৈনিক পুনরুত্থান)। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত নজরুল ইসলাম দয়া (দৈনিক ভোরের ডাক)।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতাদের উপস্থিতিতে গত সোমবার রাতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ নিয়েছেন। আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করান সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক মহসিন আলী রাজু।
নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সহ-সভাপতি আব্দুল বারীক, সহ-সভাপতি মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি (দৈনিক আজকের দর্পণ), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ (প্রতিদিনের সংবাদ-জয়যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান (চাঁদনী বাজার) সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান, নুরুন নবী, সিয়াম হোসেন, সিয়ামুল হক রাব্বি ও আবু হানিফ। ১৯৯১ সালে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ বাদশা, মোঃ বকুুল হোসেন (দৈনিক ইনকিলাব) ও মোঃ নাজির হোসেনকে নতুন কমিটির উপদেষ্টা করা হয়েছে।
বগুড়া শহরের জলেশ্বরীতলা জিভেজল রেস্টুরেন্ট হলরুমে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাংবাদিক বাবু বসুধা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর