1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পঠিত
১৫৩

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখেলী মাদরাসার সহকারি মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান ৯ম শ্রেনির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া ও মোবাইল ফোনে ম্যাসেজে অশ্লীল ভাষায় যৌন হয়রানিমুলক কথা লিখে চ্যাটিং করা সংক্রান্ত আটক ওই শিক্ষকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

গত মঙ্গলবার (৩০ জুন) রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে এই মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আরবি সহকারি মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান (৩৮) উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাযায়, আদমদীঘির নরসতপুর ইউপির ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখেলী মাদরাসার আরবি সহকারি মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান একই প্রতিষ্ঠানের ৯ম শ্রেনীর ছাত্রীকে শিক্ষকের মোবাইল ফোনের আইডি থেকে নিয়মিত ভাবে খারাপ ভাষা ব্যবহারসহ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নিয়ে যৌন হয়রানি মূলক অশ্লীল ভাষায় মোবাইল ফোনে মেসেজ দিয়ে আসছিল।

 

বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাদিনী ছাত্রীর বাবা ও আত্মীয় স্বজনদের অবহিত করেন ও ম্যাসেজটি দেখান। বিষয়টি ছড়িয়ে পড়লে এছাড়া গত ৩০ জুন মঙ্গলবার বিকেলে মাদরাসা আরবি-১ পত্রের শিক্ষক মাওলানা মাহমুদ হাসানকে জনতা বিদ্যালয়ে অবরুদ্ধ করে রেখে আদমদীঘি থানায় খবর দেন।

 

পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরবি সহকারি শিক্ষক মাহমুল হাসানকে আটক করে। এসময় উত্তেজিত ও বিক্ষিপ্ত জনতা পুলিশের উপস্থিতিতেই সহকারি মৌলভী মাহমুদুল হাসানকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন।

 

আদমদীঘি থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গতকাল বুধবার ১ জুলাই সকালে গ্রেপ্তারকৃত শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানকে আদালতে প্রেরন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর