1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত
৭১

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘির কালাইকুড়ি বাজারে একটি কীপনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি বাজারে চোরচক্র আবু সাইদ রাহীর দোকান ঘরের ভেন্ডিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে টাকাসহ প্রায় ৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার কীটনাশক ঔষধ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে দোকান মালিক জানান।

 

জানাযায়, আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের আবু সাইদ রাহী কালাইকুড়ি বাজারে দীর্ঘদিন যাবত কীটনাশক ঔষধের দোকান ঘরে ব্যবসা করে আসছে। প্রতিদিনের মতো গত মঙ্গলবার সারাদিন দোকানে বেচাকেনা করে রাতে দোকন ঘর বন্ধ করে বাড়ি যান।

 

পরদিন গতকাল বুধবার (১ জুলাই) সকালে দোকান ঘর খুলে দেখতে পান তার দোকান ঘরের ভেন্ডিলেটর ভাঙ্গা। এরপর ক্যাশবাক্স খেলা ও বিভিন্ন প্রকার মূর‌্যবান কীটনাশক ঔষধ চোরচক্র কৌশলে চুরি করে নিয়ে গেছে। চুরি করার সময় তার দোকানের সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায়।

 

দোকানের ক্যাশ বাক্সে রাখা ৩ হাজার টাকাসহ চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৪ লাখ ৭৬ হাজার টাকা বলে দোকান মালিক দাবী করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া আবেদন পাওয়া বিষয়টি নিশ্চিত করে জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর