1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : “উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ. সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) বেলা ১০ টায় আদমদীঘি উপজেলা চত্বর থেকে যুব র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার বেনজীর আহেেমর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার।

 

আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, বিআরডিবির সভাপতি মোমিনুল রহমান তালুকদার প্রমুখ। সভায় শ্রেষ্ট সমবায়ী হিসাবে বিআরডিবির সভাপতি মোমিনুল রহমান তালুকদারকে পুরস্কৃত করা হয়। এছাড়া সুফলভোগি সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর