1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে প্রবাসি যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩২০ বার পঠিত
৩৫১

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বাড়ি যাবার পথে মোটরসাইকেলের গরিরোধ করে মেহেদী হাসান(৩১) নামের এক প্রবাসি যুবকে ছুরিকাঘাতে আহত করে ২ লাখ টাকা ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত যুবককে জনতা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেছেন।

 

গত রবিবার (৫ জুলাই) দুপুরে সান্তাহার আলষার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত মেহেদী হাসানের বাবা আদমদীঘির সান্দিড়া গ্রামের এমদাদুল হক বাদি হয়ে ওইদিন সন্ধ্যায় রাজু হোসেন, সাইফুল হোসেন ও সুমন হোসেনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

 

আদমদীঘি থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের এমদাদুল সান্তাহার মাইক্রো স্ট্যান্ডে সুতা ব্যবসা করে আসছে। গত ১ মাস পুর্ব তার ছেলে মেহেদী হাসান প্রবাস থেকে বাড়িতে এসে বাবার সুতার দোকান দেখভাল করে।

 

গত রবিবার বেলা দেড় দিকে মেহেদী হাসান তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে রাখার জন্য দেয়া ২ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে তার মোটরসাইকেল যোগে সান্দিড়া গ্রামে যাবার পথে আলষার মোড় সুজনের দোকানের সামনে পৌঁছিলে একদল দুবৃর্ত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে টাকা ছিনতাইয়ের জন্য ব্যাগ টানা হেচরা করে।

 

এসময় মোটরসাইকেলের পিছনে থাকা হিমেল কুমার পালিয়ে গেলেও দুবৃর্ত্তরা মেহেদী হাসানের ডান হাতে ছুরিকাঘাত ও মারধরে গুরুতর আহত করে উল্লেখিত টাকা, সোনার চেইন ও একটি আই ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা আহত মেহেদী হাসানকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান পুর্বের বিরোধকে ধরে টনার সুত্রপাত তিনি নিজেই হাসাপাতালে আহত ব্যক্তির সাথে কথা বলেন এবং এ ঘটনায় আইনীপ্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর