1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত
৭২
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে অসাবধানতাবশত বালতির পানিতে ডুবে সাহানাজ পারভিন শিফা নামের মাত্র দুই বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু শিফা ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে দুপুরে শিশুর মা যখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন,তখন শিশু শিফা সবার অগোচরে বাড়ির গোসলখানায় চলে যায়। সেখানে বালতিতে রাখা পানি নিয়ে খেলার একপর্যায়ে সে উপুড় হয়ে বালতির ভেতরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।পরবর্তীতে গোসলখানার বালতি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
বাড়িতে শিশুর মা কাজ করার সময় শিফা গোসলখানায় চলে যায়। বালতির পানি নিয়ে খেলার সময় সে উপুড় হয়ে ভেতরে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,এবিষয়ে থানায় একটি অপমৃত্যু ইউডি মামলা দায়ের করা হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের সুরক্ষায় বাড়ির চারপাশের জলাশয় এবং বাথরুমের পানির পাত্র ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য সচেতন মহল আহ্বান জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর