1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে প্রবাসি যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ঘটনায় মামলা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত
৯৯

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে টাকা পাওনার জেরে পুর্বশক্রতার জেরে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বাড়ি যাবার পথে মোটরসাইকেলের গরিরোধ করে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসি যুবককে ছুরিকাঘাতে আহত করে টাকা ও সোনার চেইন ছিনতাই ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

গত সোমবার (৬ জুলাই) রাতে আহত মেহেদী হাসানের বাবা আদমদীঘির সান্দিড়া গ্রামের এমদাদুল হক বাদী হয়ে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে যাদের আসামী করা হয়েছে তারা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজু হোসেন (৩৫), একই এলাকার খোকন হোসেনের ছেলে সাইফুল হোসেন (২৫) ও বাদশা মিয়ার ছেলে সুমন হোসেন (২৬)।

 

এজাহার সুত্রে জানা যায়, বাদি এমদাদুল হকের ছেলের সাথে টাকা লেনদেন সংক্রান্ত পুর্বশক্রতামুলক গত রবিবার দুপুরে বাদির ছেলে মেহেদী হাসান তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে সান্দিড়া গ্রামে বাড়ি যাবার পথে আসামীরা সান্তাহার আলশার মোড় সুজনের দোকানের সামনে পৌঁছিলে আসামীরা মেহেদী হাসানের গতিরোধ করে।

 

এরপর পুর্বের টাকা লেনদেন বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামীরা দলবদ্ধ ভাবে মেহেদী হাসানকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে। এসময় তার ব্যাগে রাখা ২ লাখ টাকা, একটি সোনার চেইন ও রুপার বেসলেট ছিনিয়ে নিয়ে যায়।

 

পরে স্থানীয়রা আহত মেহেদী হাসানকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। মামলার তদন্তকারি সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরিদ হোসেন জানান, আসামী গ্রেপ্তার তৎপরতা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর