1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজন মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন।

 

দন্ডপ্রাপ্ত হলো, আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন হোসেন (৩৫), সাহেবপাড়ার মোসলিম উদ্দিনের ছেলে মো: বাবলু (৪৪) ও ইয়ার্ড কলোনীর মুসলিম উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম ভোলা (৩৬)। গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাদের আটক ও বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত মঙ্গলবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে উল্লেখিত তিনজন মাদক কারবারিকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি রিপন হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২দিন , মো: বাবলুকে ১ মাসের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ২দিন এবং শফিকুল ইসলাম ভোলাকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ২দিনের বিনাশ্রম করাদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর