1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত
৮২

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোঃ সাখাওয়াত হোসেন (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ০৯ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার মালশন ওমরপুর মৌজার মাঠে এই দুর্ঘটনা ঘটে।

 

 

​নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মালশন গ্রামের বাসিন্দা মোঃ খয়বর আলীর ছেলে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো সকালে নিজের ফসলি জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন সাখাওয়াত হোসেন।ওমরপুর মৌজার মাঠে যখন তিনি কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিকট শব্দে বজ্রপাত হয়।বজ্রপাতের সরাসরি আঘাতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মাঠে থাকা অন্যান্য কৃষক ও স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

​এই ঘটনার পর থেকে পুরো মালশন গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস।একজন সাধারণ, শান্ত ও সদালাপী মানুষকে এভাবে অকালে হারিয়ে স্তব্ধ পুরো এলাকা।

 

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান,সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশে নিজের জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর