1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

লালমনিরহাটে ফুটবল খেলা নিয়ে বিরোধ, বিএনপি সমর্থকের দুই ছেলেকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ করায় বাড়ছে হুমকি

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

‎

‎

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি সমর্থকের দুই ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করায় আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার (০৯ জুলাই) রাতে ভুক্তভোগীর বাবা শহিদুল ইসলাম বাদি হয় ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও১৫/১৬ আসামি করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

‎

‎​ভুক্তভোগী পরিবারের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট পৌর-সুপার মার্কেটের সামনে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে অভিযুক্ত সিহাব মিয়া, আমিন মিয়া, মেহেদী হাসান, মাহাদীসহ ১৫-১৬ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নাজমুল শাকিব (২৩) ও সিমান্ত (২০) নামের দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শাকিবকে মারপিট করার পাশাপাশি তার পকেট থেকে ব্যবসার ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সিমান্তকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

‎

‎​ভুক্তভোগীদের বাবা মো. শহিদুল ইসলাম জানান, তিনি বিএনপি সমর্থক হওয়ায় তার ছেলেদের ওপর এই অমানবিক হামলা চালানো হয়েছে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থেকেই তারা তার দোকানের সামনে এসে নিয়মিত শোডাউন দিচ্ছে এবং অকথ্য ভাষায় গালাগালি করছে।

‎

‎​তিনি আরও বলেন, আমার ছেলেরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি একজন সাধারণ মানুষ, ভয়ে এতদিন কাউকে কিছু বলতে পারিনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে গত বুধবার লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছি।

কিন্তু অভিযোগ দেওয়ার পর থেকে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। স্থানীয়রা জানান, শাকিবের পরিবার খুবই শান্ত প্রকৃতির। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে জনসম্মুখে মারপিট ও চাঁদাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎

‎​এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

‎

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর