1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়া-৩ আসনে দুই শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক ভবন নির্মানে ৩ কোটি টাকা বরাদ্দ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০৮ বার পঠিত
২৪২

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার কাজের জন্য ইতিমধ্যে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ কোটি টাকার বরাদ্দ নেয়ার পর এবার ২য় দফায় আদমদীঘির কৈকুড়ি রহিম মজিদ উচ্চবিদ্যালয় ও দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মানের জন্য দেড় কোটি করে আরো ৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন।

এমপি আব্দুল মহিত তালুকদার, ২০২৫-২০২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালনা বাজেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিনি আদমদীঘি উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার কাজের জন্য প্রতিটি বিদ্যালয়ের জন্য দেড় কোটি মোট ৯ লাখ টাকা বরাদ্দের অনুমোদন পেয়েছে।

 

২য় দফায় আদমদীঘি উপজেলার কৈকুড়ি রহিম মজিদ উচ্চবিদ্যালয় ও দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মানের জন্য দেড় কোটি করে আরো ৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে মেরামত, সংস্কার ও একাডেমিক ভবন নির্মান কাজ দরপত্র আহবানের মাধ্যমে অল্প সময়ে কাজ শুরু করা হবে।

 

অনুমোদন পত্র সুত্রে জানাযায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী (বিভাগ-১)-মো: মেহেদী ইকবাল স্বাক্ষারিত পৃথক পত্রে বাস্তবায়ন করার নির্মিত্তে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কারের জন্য ৯ কোটি টাকা এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মান কাজের জন্য ৩ কোটি টাকাসহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সর্ব মোট ১২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

 

অনুমোদন পত্র সুত্রে জানাযায়, প্রথম দফায় আদমদীঘি উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠার মেরামত ও সংস্কার কাজের জন্য ৯ কোটি টাকা এবং ২য় দফায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মানের জন্য আরো ৩ কোটি টাকাসহ মোট ১২ কোটি টাকা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ মিলেছে।

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানান, দেশ উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যবস্থাকে পরিচ্ছন্ন করা প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টি রেখে উন্নয়নমুলক কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, সংস্কার ও ভবন নির্মান কাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। যা পর্য্যায় ক্রমে বাস্তবায়ন করা হবে ইনশাঅল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর