1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

নওগাঁয় রেকর্ড পরিমাণ বৃষ্টি, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় গত বুধবার মধ্যরাত থেকে আকাশের প্রচন্ড শব্দে বজ্রপাতসহ বিরামহীন ভারী বৃষ্টিপাত শুরু হয়। এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। এমন বৈরী আবহাওয়ার মধ্যে জেলার রাণীনগর ও মান্দা উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে দুইজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। এদিন সকাল থেকে মধ্যাহ্ন সময়ের মধ্যে এমন মৃত্যুর ঘটনা ঘটে।

 

অপরদিকে বিরামহীন ভারী বৃষ্টিপাতের কারণে নওগাঁ শহরের প্রধান প্রধান স্থান ও জনগুরুত্বপূর্ণ সড়কগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে হাজার হাজার পথচারীদের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হয়। এমন বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়। এদিকে হঠাৎ এমন ভারী বৃষ্টির কারণে নওগাঁর প্রধান দুটি নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি নতুন করে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে।

 

বজ্রপাতে নিহতরা হলো রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০) রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সকাল নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, নিহত ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মো: মিজানুর রহমান জানিয়েছেন গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নওগাঁয় ২৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ। এমন বৃষ্টিপাত আরো দু’এক দিন অব্যাহত থাকার সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর