1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​রাণীনগরে অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ ব্যবসায়ীকে জরিমানা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত
৮১

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে বেবিট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ এসব জাল রাখার অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার(৯ জুলাই,আবাদপুকুর বাজার বেবিট্যান্ড এলাকায়  এই অভিযান পরিচালিত হয়।

​আদালত সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় আবাদপুকুর বাজারে  বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

​অভিযানকালে সোলায়মান নামের এক ব্যবসায়ীর দোকানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩৫টি রিং জাল এবং ২৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নিষিদ্ধ ও ক্ষতিকর এসব জাল মজুত ও বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী সোলায়মানকে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০’ অনুযায়ী ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, দেশীয় মৎস্য সম্পদ ও মা মাছ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। পোনামাছ নিধন রোধে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী যেকোনো অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর