1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন আদমদীঘি থেকে এবারও ২০ জন ক্ষুদে সাতারু ঢাকায় গেলেন

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পঠিত
১৭০

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ৩৮তম জাতীয় বয়স ভিক্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় অংশ নিতে এবারও বগুড়ার আদমদীঘি উপজেলার জিনইর সুইমিং ক্লাবের একজন প্রশিক্ষকসহ ২০জন ক্ষুদ্রে সাঁতারু ঢাকা সৈয়দ নজরুল ইসলাম ন্যাশনাল সুইমিং কমপ্লেক্স ঢাকার মিরপুরের প্রতিযোগিতায় অংশ নিতে গেলেন।

 

গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আদমদীঘি সদর থেকে এই ক্ষুদে সাঁতারুদের বিদায় সংবর্ধনায় জানান, আদমদীঘির জিনইর সুইমিং ক্লাবের সভাপতি খন্দকার মেহেদী হাসান, সহসভাপতি আবু সাইদ রাসু, জামিল হোসেন, আব্দুল মতিনসহ ক্লাবের অপর নেতৃবর্গরা।

জানাযায়, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়স ভিক্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ অংশ গ্রহনের জন্য বগুড়ার আদমদীঘি উপজেলা জিনইর সুইমিং ক্লাবের প্রশিক্ষক মাহবুব মন্ডলের নেতৃত্বে ২০জনের একটি ক্ষুদ্রে সাঁতারু দল ঢাকা সৈয়দ নজরুল ইসলাম ন্যাশনাল সুইমিং কমপ্লেক্স ঢাকার মিরপুরে প্রতিযোগিতায় অংশ নিতে রওয়ানা হয়েছেন।

 

তারা আগামী ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ৩৮তম জাতীয় বয়স ভিক্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করবেন। এই ক্লাব থেকে গত ২০২৫ সালেও এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিলেন বলে সুইমিং ক্লাবের সভাপতি খন্দকার মেহেদী হাসান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর