1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​রাণীনগরে শয়নকক্ষের চালের ড্রাম থেকে ২০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার ১

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত
৮১
​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে  অভিযান চালিয়ে  একটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে থানা পুলিশ উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গেছে।
যানাযায় শুক্রবার   বিকেলে  রাণীনগর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় রাণীনগর থানাধীন ৪নং পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামে।
অভিযানকালে ওই গ্রামের বাসিন্দা মোঃ গফুর হোসেন দুলুর ছেলে মোঃ লিটন হোসেন (৩৮)-এর বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের কোণে থাকা চালের ড্রামের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় মূল্যবান ওই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধারকৃত প্রাচীন মূর্তিটির ওজন প্রায় ৯.৫ কেজি। পরবর্তীতে স্থানীয় অভিজ্ঞ স্বর্ণকার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে এটি আসল কষ্টিপাথরের মূর্তি, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল জানান,উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় থানাপুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়।
পরে লিটন হোসেনের বাড়ি তল্লাশী করে শয়ন ঘরে চাল রাখা ড্রামের মধ্য থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান,থানায় নিয়ে আসার পর পরীক্ষা করে প্রাথমিকভাবে মূর্তিটি কষ্টি পাথরের বলে নিশ্চি হওয়া গেছে।
প্রায় ৯কেজি ওজনের এই মূর্তিটি প্রায় ৫লাখ টাকা মূল্য হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় বাড়ির মালিক মোঃ লিটন হোসেনকে আটক করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর