1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

রাণীনগরে ৯৯ দোকানে চুরি মেঝেতে রক্ত উধাও সোনার দুল

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৬৫ বার পঠিত
​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারের সোনা মার্কেটে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের পেছনের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে। তবে চুরির ঘটনার চেয়েও এলাকায় বেশি চাঞ্চল্য তৈরি করেছে দোকানের মেঝেতে পড়ে থাকা রক্ত এবং ভাঙা কাচের স্তূপ। ঘটনাটি ঘটেছে আবাদপুকুর বাজারের সোনা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ৯৯ দোকান নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে।
​দোকানের মালিক মোঃ ইলিয়াস হোসেন প্রামাণিক জানান, প্রতিদিনের মতোই আজ সকালে তিনি দোকান খুলতে আসেন। সামনের গেট খুলে ভেতরে প্রবেশ করতেই তিনি হতভম্ব হয়ে যান। দেখতে পান দোকানের ভেতরের কাচ ভাঙা এবং পেছনের গেটের তালাটি ভাঙা অবস্থায় পড়ে আছে।
তিনি আরও যানান ​আমি সাধারণত ক্যাশ ডয়ারে কোনো টাকা-পয়সা রাখি না। তবে ব্যক্তিগত প্রয়োজনে ৫ আনা ওজনের একটি সোনার কানের দুল ডয়ারে রেখেছিলাম, চোরেরা সেটিই নিয়ে গেছে। এছাড়া দোকান থেকে আর কী কী জিনিস খোয়া গেছে, তা এখনো সুনির্দিষ্টভাবে হিসাব করা সম্ভব হয়নি।
সবচেয়ে শঙ্কার বিষয় ছিল দোকানের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাজা রক্ত। রক্ত ও ভাঙা কাচ দেখে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে কাচ বা তালা ভাঙতে গিয়ে চোর চক্রের কোনো সদস্য গুরুতরভাবে কেটে গিয়ে আহত হয়েছে। এই রক্তমাখা মেঝের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতার মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
​
​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া মন্ডল জানান,চুরির এই ঘটনাটি এখন পর্যন্ত পুলিশকে কেউ অবহিত করেনি।তবেভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর