1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত
৬৮


জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিন নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন (চঁংয-রহ) করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সময়োচিত ও কঠোর অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।


‎শনিবার (১১ জুলাই) ভোরে লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আওতাধীন ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে।


‎বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট ব্যবহার করে ওই তিন নারীকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করছিল।

 

সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি দ্রুত শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অবস্থান নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির তৎপরতার মুখে বিএসএফ তাদের অপচেষ্টা থেকে পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে ওই তিন নারী আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।


‎ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের এমন কর্মকর্তা অনাকাক্সিক্ষত। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছি। পুশইন করার চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য তাদের কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যেবক্ষণ করা হচ্ছে।

 

উল্লেখ্য, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই উত্তেজনা সৃষ্টি করে। বিজিবির এই কঠোর অবস্থান ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর