1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​রাণীনগরে লক্ষাধিক টাকার  নিষিদ্ধ  রিং জাল   জব্দ ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড 

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত
৮৭

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাটে মৎস্য সম্পদ রক্ষায় এক বিশেষ মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়েছে দুপুর ১:৩০ ঘটিকায় এই অভিযান চালানো হয়।

 

 

​অভিযান চলাকালীন সময়ে নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল বিক্রির অপরাধে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুই মৎস্য ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো:মোস্তফা (৫০) এবং মো: মাহাবুর (৩৫)

 

 

​সংরক্ষণ আইন,১৯৫০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে  আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের অবৈধ মৎস্য শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ১১টি নিষিদ্ধ রিং জাল২০০টি কারেন্ট জাল যার দৈর্ঘ্য প্রায় ১০,০০০ মিটার

 

 

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং রেণু ও মা মাছ রক্ষার্থে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত জারি থাকবে।জব্দকৃত ক্ষতিকর জালগুলো পরবর্তীতে আইনানুগ উপায়ে ধ্বংস করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর