1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে টানা বৃষ্টিপাতে ফসলের ক্ষতি কয়েকটি অফিসের সামনে জলাবদ্ধতা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পঠিত
৯৮

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে গত দুই দিনের বৃষ্টিপাতে রোপা আমন ধানের বীজতলা, কাঁচা মরিচ গাছ, শাক-সবজি আবাদ পানির নীচে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া উপজেলা পরিষদ চত্বরের সহকারি কমিশনার (ভুমি), খাদ্যগুদাম, জনস্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষা অফিস, হাই স্কুল মাঠসহ কয়েকটি অফিসের সামনে জলাবদ্ধতার কারনে মারাত্মক দুর্ভোগে পড়েছেন ভুক্তিভোগিরা।

 

জরুরী ভিক্তিতে উপজেলা পরিষদ চত্বরে পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন বলে পর্যবেক্ষন মহল মনে করেন।
আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারনে উপজেলা রোপা আমনের বীজতলা, শতশত বিঘা মরিচের আবাদ, শাক-সবজির আবাদ প্রায় পানির নীচে তলিয়ে নষ্ট হতে যাচ্ছে।

 

বিশেষ করে রোপা আমন ধানের বীজ তলা, কাঁচা মরিচের গাছে পচন ধরতে শুরু করেছে। মরিচ চাষীরা আবাদের জমি থেকে পানি সেচ দিয়েও কুলাতে পারছেনা। ফলে মরিচের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। শাক-সবজির আবাদেরও একই অবস্থা পরিলক্ষিত হচ্ছে। বীজতলা ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্থের মধ্যে পড়েছেন কৃষকরা।

 

উপজেলা তেঁতুলিয়া, শিবপুর, উজ্জলতা, কোমারপুর, কাশিমালকুড়ি, সালগ্রামসহ বিভিন্ন এলাকায় কৃষকরা রোপা আমন ধান বীজ, কাঁচা মরিচ, শাক-সবজির প্রচুর আবাদ করেছেন। গরম মৌসুমে এসব আবাদ চাষ করেন। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে এসব জমিতে পানি জমে আবাদ প্রায় পানির নীচে তলিয়ে নষ্ট হতে যাচ্ছে।

 

এভাবে বৃষ্টিপাত হতে থাকলে সব আবাদই নষ্ট হবে বলে কৃষকরা মনে করছেন। কৃষি অফিস সুত্রে জানাগেছে, এবার প্রায় ৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচ, প্রায় ৪শ হেক্টর জমিতে শাব-সবজি ও রোপা আমন ধান লাগানোর জন্য বিপুল পরিমান জমিতে ধান বীজ ফেলানো হয়েছে। এই বৃষ্টিপাতের কারনে জমিতে কৃষকদের লাগানো আবাদ প্রায় পানি নীচে তলিয়ে নষ্ট হতে যাচ্ছে।

 

এছাড়া আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে পানি নিস্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সহকারি কমিশনার (ভুমি), খাদ্যগুদাম, জনস্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষা অফিস, হাই স্কুল মাঠসহ কয়েকটি অফিসের সামনে জলাবদ্ধতার কারনে মারাত্মক দুর্ভোগে পড়েছেন অফিসপাড়ার লোকজন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষার্থিরা।

 

তবে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন বলে কৃষক জহুরুল ইসলাম, জিল্লুর রহমান, মমতাজ উদ্দিনসহ অনেকই জানান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, বৃষ্টিপাত কমলে অল্প সময়ে জমি থেকে পানি নেমে গেলে আবাদের তেমন ক্ষতির আশংকা থাকবেনা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর