1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত
১২৮

 

হাফিজার রহমান স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গত বৃহস্পতিবার (৯ জুলাই) অফিস ছুটির পর থেকে রোববার (১২ জুলাই) সকাল ৯টার মধ্যে যে কোন সময় এই চুরির ঘটনা ঘটিছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন আদমদীঘি থানায় গত রোববার (১২ জুলাই) একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ৫ টায় অফিস সমাপ্তির পর অফিসের জানালা দরজা সঠিক ভাবে তালাবদ্ধ করে সকলেই অফিস ত্যাগ করে নিজ নিজ বাসায় চলে যান। গত রোববার (১২ জুলাই) সকাল ৯টায় তিনি অফিসে এসে দেখতে পান অফিসের একটি জানালার লোহার রড ভাঙ্গা ও খোলা অবস্থায় রয়েছে।

 

এর পর অফিসের ভিতর প্রবেশ করে দেখেন অজ্ঞাত চোরচক্র জানালার শিক ভেঙ্গে ঘরে প্রবেশ করে অফিসের একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মনিটরসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়। আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি একটি অরক্ষিত এলাকায় হওয়ায় সহজে চুরির ঘটনা ঘটতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

 

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনা থানার উপ-পরিদর্শক আরাফাত রহমানকে তদন্তের জন্য দেয়া হয়েছে। অফিসের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চোর সনাক্ত ও গ্রেপ্তার তৎপরতা চালানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর