1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন: বগুড়ায় মুন কাচ্চির মালিকের ১ বছরের কারাদণ্ড

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত
৭৭
রায়হানুল ইসলাম, রগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের নবাববাড়ী সড়কের জনপ্রিয় খাবার প্রতিষ্ঠান ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’র কারখানায় ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চালানো এই অভিযানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাকিব হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বগুড়া সদরের চেলোপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযান পরিচালনাকারী দল জানায়, কারখানার ভেতর খাদ্য উৎপাদন পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লা জমে থাকতে দেখা যায়। এসব নোংরা পরিবেশ পরিষ্কার না করেই সেখানে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়াতে ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বালাই না থাকায় জনস্বাস্থ্যের চরম ঝুঁকি তৈরি হচ্ছিল বলে নিশ্চিত করেন কর্মকর্তারা।
অভিযানে নিজের অপরাধ স্বীকার করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাকিব হোসেন। এরপর নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযান পরিচালনাকালে বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। ভবিষ্যতে সরকারের আইন ও বিধিমালা মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনের নির্দেশনা দেওয়া হয়েছে। এমন অভিযান জনস্বার্থ রক্ষায় অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর