1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

আদমদীঘিতে ৪শ পিস ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার, ইজিবাইক জব্দ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ৪শ পিস নেশা জাতীয় ইনজেকশন জব্দ ও চালকসহ দুইজন গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের শাহাদত মন্ডলের ছেলে আহাদুল ইসলাম (৩৮) ও টমটম চালক একই গ্রামের মনতাজ মন্ডলের ছেলে মিলন মন্ডল (৩৫)।

 

গত বুধবার (১৫ (জুলাই) বিকেলে আদমীঘির সান্তাহার-আক্কেলপুর সড়কের হবিরমোড় এলাকায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) তল্লাশি করেতাদের গ্রেপ্তার করা হয়। এসময় নম্বর বিহীন ওই ইজিবাইক সিমকার্ডসহ ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার আক্কেলপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশে মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম হবিরমোড় এলাকায় অবস্থান নেয়।

 

বিকেলে নম্বর বিহীন নম্বর বিহীন একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) কে থামিয়ে তল্লঅশি কালে যাত্রী বেশে থাকা আহাদ ইসলামের নিকট পলিখিনে মােড়ানো অবস্থায় ২শ পিস ইনজেকশন এ্যাম্পল ও অপর চালক মিলন মন্ডলেন লাল রংয়ের ব্যাগে থাকা আরো ২শ পিস ইনজেকশনসহ মোট ৪শত পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

 

এসময় তাদের কাজে ব্যবহৃত  ইজিবাইক, সিমকার্ডসহ একটি বাটম ও একটি আন্ড্রড মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে সন্ধ্যায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম মামলা দায়ের নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর