1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পঠিত
১৩৮

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কীর্তন ও পুজো অর্চনা পালন করেন।

 

রথযাত্রাটি উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি ভবানীপুর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে মির্জাপুর সর্গীয় নগেনন্দ্রনাথ ঘোষের বাড়িতে এ রথ যাত্রাটি অবস্থান করেন।

 

আগামী ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। রথ যাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শ্রী সুবোধ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সূর্য কর্মকার, অনুপ কুমার দত্ত বাদল, অভিজিৎ চৌধুরী, সুব্রত ঘোষ, খোকন ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর