1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘি আরো দুই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মান ও সম্প্রসারণের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১০ বার পঠিত
১৩৭

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মান, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার কাজের জন্য ইতিমধ্যে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান বরাদ্দ নেয়ার পর আরো দুইটি শিক্ষা প্রতিষ্টানে একাডেমিক ভবন নির্মান ও সম্প্রসারণের আওতায় প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন।

 

এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো, আদমদীঘির নসরতপুর ডিগ্রী কলেজের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের জন্য ১ কোটি ৪৪ লাখ টাকা এবং শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের একাডেমিক ভবন র্নিমান কাজের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা।

এমপি আব্দুল মহিত তালুকদার, ২০২৫-২০২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালনা বাজেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিনি আদমদীঘি উপজেলায় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে পর্যাক্রমে তার নির্বাচনে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়নের কাজ শুর করায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

অনুমোদন পত্র সুত্রে জানাযায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী (বিভাগ-১)-মো: মেহেদী ইকবাল স্বাক্ষারিত পৃথক পত্রে প্রকল্প বাস্তবায়ন করার নির্মিত্তে উল্লেখিত দুইটি ডিগ্রী কলেজে সম্প্রসারণ ও একাডেমিক ভবন নির্মান কাজের বরাদ্দ দেয়ার অনুমোদন মিলেছে।
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানান, দেশ উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যবস্থাকে পরিচ্ছন্ন করা প্রয়োজন।

 

তাই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টি রেখে উন্নয়নমুলক কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মান ও সম্প্রসারণ কাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। আগামীতে আদমদীঘি ও দুপচাঁচিয়া নির্বাচনী এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হবেনা ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর