1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে মাদরাসা ছাত্রী ৪দিন যাবত রহস্যজনক নিখোঁজ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত
১০৮

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে সুমাইয়া আকতার (১৪) নামের ৯ শ্রেনীর এক মাদরাসা ছাত্রী ৪দিন যাবত নিখোঁজ রয়েছে। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির অর্জনগাড়ী (মোলামগাড়ী) গ্রামের প্রবাসি সবুজ আকন্দের মেয়ে। গত ১৩ জুলাই একই ইউপির ধামাইল ছিদ্দিকীয়া দাখিল মাদরাসা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা নাজমা আকতার গত ১৫ জুলাই আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আদমদীঘি থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সুত্রমতে জানাযায়, আদমদীঘি ধামাইল ছিদ্দিকীয়া মাদরাসার ৯ম শ্রেনী ছাত্রী সুমাইয়া আকতার ১৩ জুলাই সকালে অর্জনগাড়ী বাড়ি থেকে পায়ে হেঁটে পাশে ধামাইল মাদরাসায় যায়।

 

এরপর মাদরাসা থেকে কাউকে কিছু না বলেই কোন এক সময় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নির্ধারিত সময় বাড়ি না ফেরায় তার ছাত্রীর মা ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যবদি নিখোঁজ সুমাইয়া আকতারে কোন সন্ধান মিলেনি। তাকে অপহরণ করা হয়েছে কিনা এ নিয়েও সন্ধিহান পরিবার। সুমাইয়া আকতারের মা নাজমা জানায়, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

পুলিশের পাশাপাশি নিজেরাও বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক আব্দুর রহমান জানান, নিখোঁজ মাদরাসা ছাত্রী উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। অল্প সময়ে উদ্ধার সম্ভব হবে বলে আশা রাখি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর