1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও, বন্ধ হলো বাল্যবিয়ে

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পঠিত
১৩১

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মুচলেকা নেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৭ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান। এ সময় আত্রাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুল ওহাবের ১৬ বছর বয়সী মেয়ে মোছাঃ ছামিয়া আক্তারের সঙ্গে রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ানন্দপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজাদ আলীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়।

 

পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়ের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

 

ইউএনও মনিরুজ্জামান বলেন, ‘১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তা বন্ধ করি। জনস্বার্থে বাল্যবিবাহবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর