1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সন্তানদের নামে ইউনিয়ন: বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত
৭৮

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলোচিত তিনটি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই নামগুলো অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নিজ ঐতিহ্য বজায় রাখতে দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নানে দুটি ইউনিয়ন, নিজ পারিবারিক মীরবাড়ি ইউনিয়ন নামে একটি ইউনিয়নের নাম ঘোষণা করলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

​জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান,​বেতগাড়ী ইউনিয়ন: (পূর্বের নাম মীরবাড়ি), ​জগন্নাথপুর ইউনিয়ন: (পূর্বের নাম সীমান্ত), ​রহবল ইউনিয়ন: (পূর্বের নাম দিগন্ত) গণশুনানির ভিত্তিতে নামগুলো চূড়ান্ত করা হয়েছে।

​সভায় অনুমোদিত এই প্রস্তাবটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সরকারি গেজেট আকারে নামগুলো কার্যকর করা হবে। উল্লেখ্য, গত জুন মাসে নবগঠিত ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুনরায় গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর