1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​ ​রাণীনগরে উপজেলা পরিদর্শন কক্ষ উদ্বোধন  ও চেক বিতণ অধিষ্ঠিত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত
৭১

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে উপজেলা পরিদর্শন কক্ষ শুভ উদ্বোধন করা হয়েছে। ​উপজেলা  পরিষদ মিলায়তন  কক্ষে আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম রেজু। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মোস্তাকিমা খাতুন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:​রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রাণীনগর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান, সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন ও রুকুনুজ্জামান রুকু।

রাণীনগর  উপজেলা বিএনপি ​যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু ও আব্দুর রাজ্জাক।রাণীনগর উপজেলা বিএনপি ​সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন।রাণীনগর উপজেলা ​সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলফারুক জেমস।

​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা  বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম।​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক আহমেদ।

​ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম রেজু বলেন,রাণীনগরের মানুষের ভোটে আমি নির্বাচিত হয়েছি, তাই জনগণের উন্নয়ন ও সুরক্ষাই আমার মূল লক্ষ্য।​তিনি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে একটি করে মসজিদ, একটি করে মন্দির এবং একটি করে গির্জার তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান অতিথি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আপনারা এসব ছেড়ে দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুন। মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের পক্ষে আমার কোনো সুপারিশ থাকবে না।

আলোচনা সভা শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং উপজেলার বিভিন্ন অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সর্বমোট ১,৬৫,০০০ (এক লাখ পঁয়ষট্টি হাজার) টাকার চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর