1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে সার ডিলারে ১৫ হাজার টাকা জরিমানা গুদাম সিলগালা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত
৯৬

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : উত্তোলন করা সার গুদামে মজুত না পাওয়ায় বগুড়ার আদমদীঘিতে মেসার্স কাশেম ইন্টারপ্রাইজের ১৫ হাজার জরিমানা ও তার গুদাম সিলগালা করা হয়েছে। গত রোববার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম এই জরিমানা ও সিলগালা করেন। এসময় আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

জানাযায়, আদমদীঘির মুরইল বাজারের সার ডিলার মেসার্স কাশেম ইন্টারপ্রাইজ কৃষকর মাঝে বিক্রির জন্য গত ১৫ জুলাই সরকারি গুদাম থেকে ২৫২ বস্তা রাসায়নিক ইউরিয়া সার উত্তোলন কর্ সেই উত্তোলন সার কড়ই বাজারে তার বিক্রয় কেন্দ্রে মজুত রাখেন। এদিকে উত্তোলকৃত সার কৃষি অফিসকে অবহিত করার পর কৃষকদের মাঝে বিক্রি করার নিয়ম থাকলেও তিনি জানননি।

 

গত শনিবার (১৮ জুলাই) সকালে গোপন কড়ই গুদাম থেকে ভুটভুটি যোগে বিপুল সার অন্যত্র সরিয়ে ফেলেন। এসংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা কৃষি অফিসার জানতে পেরে গত রোববার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে কৃষি অফিসার মেসার্স কাশেম এন্টারপ্রাইজের গুদাম সরজমিনে তদন্ত যান।

 

সেখানে গিয়েদেখতে পান উত্তোলন করা ২৫২ বস্তা সারের পরিবর্তনে সেখানে রয়েছে মাত্র ২৬ বস্তা সার রয়েছে। অবশিষ্ট ২২৬ বস্তা সার তিনি গোপনে অসৎ উদ্দেশ্রে সরিয়ে ফেলেন। সরকারি নিয়ম অমান্য করে গুদাম থেকে সার সরিয়ে ফেলার অপরাধে ভ্রাম্যমান আদালত ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারা মতে সার ডিলার মেসার্স কাশের এন্টাপ্রাইজের ১৫ হাজার টাকা জরিমানা ও গুদাম ঘর সিলগালা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম।

 

মেসার্স কাশেম এন্টাপ্রাইজ সার ডিলার আবুল কাশেমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ করেননি। আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেসার্স কাশের এন্টাপ্রাইজের প্রোপাইটার আবুল কাশের সরিয়ে ফেলা সারের কোন বিক্রি রশিদ দেখাতে পারেননি। তার বিষয়ে উপজেলা সার মনিটরিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর