1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বদলগাছিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত
৮১

 

 

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছিতে স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণ সেবাখাতের প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আধাইপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র প্রাঙ্গনে নাগরিক ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আাপোস কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতা এর কারিগরি সহায়তায় ভয়েজেস ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাগরিক ফোরামের সভাপতি  মো: জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোছাম্মদ আরিফা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল আলম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নাগরিক ফোরামের সকল সদস্য ও অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন সরকারের স্থানীয় পর্যায়ের সেবাখাতগুলো থেকে প্রাপ্ত সেবাগুলো সঠিক ও নিশ্চিত ভাবে পেতে হলে সরকারের পাশাপাশি স্থানীয় জনগনেরও অনেক করনীয় রয়েছে। বিশেষ করে সরকারের স্বাস্থ্য, শিক্ষাখাতসহ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের সকল সেবাগুলো প্রকৃত সেবা গ্রহিতাদের মাঝে সঠিক ভাবে পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর