1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃরাকিবুল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পঠিত
১৮২
​রাণীনগর (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ রাকিবুল হাসান-এর শুভ জন্মদিন উপলক্ষে তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে রাণীনগর প্রেসক্লাব।
তিনি ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি রাণীনগর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সততা,নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে উপজেলার প্রশাসনিক কাজ ত্বরান্বিত করার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
​প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সকল কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও স্যারের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়।
জন্মদিনের শুভেচ্ছা বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,রাণীনগরে যোগদানের পর থেকেই তিনি উপজেলার উন্নয়ন,সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
​বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের সাথে তথ্য আদান-প্রদান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তাঁর আন্তরিক সহযোগিতা প্রশংসার দাবিদার।
​এদিকে জন্মদিনের এই বিশেষ মুহূর্তে কেবল রাণীনগর প্রেসক্লাবই নয়, উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের সাধারণ মানুষও প্রিয় কর্মকর্তাকে ভালোবাসায় সিক্ত করছেন। কর্মক্ষেত্রে তাঁর সততা,সুশাসন এবং জনগণের সেবায় মানবিক দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের মনে এক অনন্য জায়গা করে নিয়েছে।
​প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং উপজেলার সুশীল সমাজ আশাবাদ ব্যক্ত করেন আগামী দিনগুলোতেও মোঃ রাকিবুল হাসান সততা ও মেধার স্বাক্ষর রেখে রাণীনগর উপজেলার সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন।রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মানিত ইউএনও স্যারকে জন্মদিনের অশেষ শুভকামনা
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর